রাজশাহী জেলা ইউনিট, ওয়ারেন্টিসন প্রোগ্রাম।
১২ অক্টোবর ২০২৬ • জেলা পরিষদ, রাজশাহী।

১২-১০-২০২৬ তারিখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের আওতাভুক্ত ৯টি উপজেলার দলনেতা এবং উপ-দলনেতা সহ ইউনিটের নতুন স্বেচ্ছাসেবকদের নিয়ে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়। যেখানে রেড ক্রিসেন্টের প্রাথমিক ধারণা, রেড ক্রিসেন্টের কার্য পরিধি, কোড অফ কন্ডাক্ট, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বীর মুক্তিযোদ্ধা এড্য. এরশাদ আলী ঈশা, মাননীয় প্রশাসক রাজশাহী জেলা পরিষদ এবং চেয়ারম্যান রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিট।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উম্মে ফাতেমা, উপসচিব এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজশাহী জেলা পরিষদ, জনাব আতিক শাহারিয়ার প্রতিক, কার্যনির্বাহী সদস্য, রাজশাহী জেলা ইউনিট, জনাব মির্জা শামীম আহসান, ইউনিট লেভেল কর্মকর্তা, রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিট।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: তৌহিদ হাসান, সেক্রেটারি, রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিট।এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুব সদস্য জনাব মো: সোলাইমান, যুব প্রধান জনাব জাকারিয়া ইকবাল সহ অন্যান্য যুব সদস্যগণ।তারই পরিপ্রেক্ষিতে Red Crescent Youth-Mohanpur Upazila Team,Rajshahi. নেতৃত্ব প্যানেলের জনাব মোঃ আসিফ হোসেন (Team Leader) , জনাব মোঃ রাহেদুল ইসলাম ( Dept. Team Leader-1) এবং জনাব মোঃ রাব্বি হোসেন ( Dept. Team Leader-2) উক্ত ও অরিয়েন্টেশন ক্লাসে গ্রহণ করেন।























